বদলি করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দুই মহকুমা শাসক ও এক প্রশাসনিক আধিকারিকে
দি নিউজ লায়ন; বদলি করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দুই মহকুমা শাসক ও এক প্রশাসনিক আধিকারিকে। মেদিনীপুর সদরের মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য কে বদলি করা হলো রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ওএসডি পদে। তাঁর স্থলে আসছেন মুর্শিদাবাদের প্রকল্প আধিকারিক কৌশিক চ্যাটার্জি।
ঘাটালের মহকুমা শাসক তথা চন্দ্রকোনা পৌরসভার পৌর প্রশাসক সৌভিক চ্যাটার্জি বদলি হলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক পদে। তাঁর স্থলে আসছেন মুর্শিদাবাদের স্পেশাল এল এল ও সুমন বিশ্বাস । পশ্চিম মেদিনীপুর জেলার প্রকল্প আধিকারিক অয়ন নাথ কে বোলপুরের মহকুমা শাসক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে এখনই কারো নাম প্রকাশ করা হয় নি। শুক্রবার রাতে এই বদলির নির্দেশ এসেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

Post a Comment